Terms & Conditions | Voltech Electronics
১. অর্ডার করার শর্তাবলী
আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দেওয়া মানে এই শর্তাবলীর সাথে সম্মত হওয়া।
অর্ডার দেওয়ার সময় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। ভুল তথ্য দিলে অর্ডার বাতিল বা ডেলিভারি বিলম্ব হতে পারে।
২. পেমেন্ট শর্তাবলী
আমাদের ওয়েবসাইটে উল্লেখিত মূল্য নগদ (Cash) পরিশোধে প্রযোজ্য।
অন্যান্য পেমেন্ট মাধ্যম (bKash, Nagad, Rocket, Bank Transfer, Card, SSLCommerz) ব্যবহার করলে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
পেমেন্ট কনফার্ম হওয়ার পরে অর্ডার প্রসেস করা হবে।
৩. ডেলিভারি ও শিপমেন্ট
ডেলিভারি সময়: ঢাকা শহরের ভিতরে ১–৩ কার্যদিবস, ঢাকার বাইরে কুরিয়ার সময় ১–৫ কার্যদিবস।
কুরিয়ার থেকে পণ্য গ্রহণের আগে অবশ্যই প্যাকেজ এবং পণ্যের অবস্থা যাচাই করুন। ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণ করলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৪. রিফান্ড ও এক্সচেঞ্জ
পণ্য ফেরত বা এক্সচেঞ্জ ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট করতে হবে।
রিফান্ড বা এক্সচেঞ্জ প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত বা নতুন পণ্য পাঠানো হবে।
ঢাকা ভিতরে চার্জ: ৮০৳, ঢাকার বাইরে: ১২০৳।
৫. ওয়ারেন্টি এবং দায়িত্ব
সমস্ত পণ্য পরীক্ষা এবং যাচাই করা হয়।
কোনো স্ক্র্যাচ, পোড়া দাগ বা ফিজিক্যাল ড্যামেজ থাকলে ওয়ারেন্টি বা রিফান্ড প্রযোজ্য হবে না।
সফটওয়্যার, ডিজিটাল লাইসেন্স বা কাস্টমাইজড পণ্য রিফান্ডযোগ্য নয়।
৬. গ্রাহক দায়িত্ব
সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা, পণ্য গ্রহণের সময় যাচাই করা এবং রিফান্ড বা এক্সচেঞ্জের জন্য আমাদের নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করা গ্রাহকের দায়িত্ব।
৭. নীতির পরিবর্তন
Voltech Electronics যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।